হিমালয়কে প্রস্তর নিক্ষেপ করে হিমালয়ের উচ্চতা মহিমা ও মর্যাদাকে ক্ষুন্ন করা যায়না। ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা। ভারত হিমালয়ের উচ্চতায় চির উন্নত মম শির। আমি ব্যোমকেশ ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর। আমি সন্ন্যাসী, সুর সৈনিক
আমি যুবরাজ – মম রাজবেশ ম্লান গৈরিক! আমি বেদুঈন —
ভারতের মান-মর্যাদাকে নিয়ে যারাই ঔদ্ধত্য দেখিয়েছে তাদেরই ভারতের পদতলে মাথা ঠেকাতে হয়েছে।আমেরিকা প্রাচুর্যের অহংকারে ভারতকে পদানত করতে চেয়েছিল। কিন্তু ভারত চানক্যের দেখানো পথে আমেরিকার মতো দোর্দন্ড প্রতাপশালী দেশকে নতি স্বীকার করাতে বাধ্য করেছে। এটাই ভারতের চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা।
আমেরিকা ভারতের উপর ৫০% শুল্কারোপের পর ভারত বুঝতে পাচ্ছিলো নির্ভরশীলতার বিকেন্দ্রীকরণ জরুরি। তাই ভারত আমেরিকার সাথে দ্বন্ধে প্রভৃত্ব না হয়ে বিকল্পের সন্ধানে বেরিয়ে পড়েছিল এবং সাফল্যও পায়।
যে পন্য রফতানিতে ভারত আমেরিকার উপর নির্ভরশীল ছিল সহজেই ভারত ইউরোপীয় ইউনিউনের ২৭টি দেশের সাথে মুক্ত বানিজ্য চুক্তি সম্পাদন করে ভারত বুঝিয়ে দিয়েছিল ভারত মাথানত করার দেশ নয়। কারণ বৈভব প্রাচুর্যের অহংকারে নয় ভারত মর্যাদার সাথে পৃথিবীর সব দেশের সাথে মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
আমেরিকা যখন বুঝতে পারলো ভারতের সাথে বানিজ্যিক দ্বৈরথে তারা কোনঠাসা হয়ে পড়ছে। ভারত ইউরোপীয় ইউনিউনের ২৭টি দেশ জয় করে নিল যুক্তরাজ্যের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সমাপ্ত কানাডা ও অস্ট্রেলিয়ার সাথেও বানিজ্যিক চুক্তি হতে চলেছে। ফ্রান্স ও জার্মানির সাথে বড় মাপের সামরিক চুক্তি হয়ে গিয়েছে।
আমেরিকা চেয়েছিল ভয় দেখিয়ে পাকিস্তান- বাংলাদেশকে দিয়ে বিব্রত করে ভারতকে পদানত করতে। কিন্তু ভারত আমেরিকার কোন পদক্ষেপেই বিরূপ কোন প্রতিক্রিয়া না দেখিয়ে ভেতর থেকে নিজেকে প্রস্তুত করে যাচ্ছিলো। পরিস্থিতি যখন প্রায় আয়ত্বের বাইরে চলে যাচ্ছে তখন আমেরিকা গতকাল ভারতের উপর চাপানো ২৫% শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করে নেয়ার কথা ঘোষণা করে। এর আগে আমেরিকার সাথে ভারতের দ্বিপাক্ষিক বানিজ্যিক চুক্তি মাঝপথে আটকে ছিল।
আমেরিকা তাদের কৃষি ও দুগ্ধজাত পন্য ভারতে রফতানির অনুমতি চেয়েছিল। ভারত কিছুতেই ভারতীয় কৃষকদের স্বার্থ বিকিয়ে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত আমেরিকা কৃষিপন্য ও দুগ্ধজাত পন্যকে চুক্তির বাইরে রেখে ভারতের সাথে ১৮% শুল্কারোপে চুক্তি করতে বাধ্য হয়।
এই চুক্তির ফলে ভারতের বস্ত্র চামড়া প্লাস্টিক গৃ্হসজ্জা ও রাসায়নিক শিল্পের জন্য আমেরিকার দরজা খুলে গেল। বেশ কিছু ভারতীয় পন্য যেমন ঔষধ হিরে ও দামী রত্ন সম্ভার ও বিমানের যন্ত্রাংশের উপর কোন শুল্ক থাকবেনা।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে ভারত সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি না করতে সম্মত হয়েছে। কিন্তু ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনবেনা এ সংক্রান্ত কোন শর্তের কথা উল্লেখ করেনি। তবে ভারত জার্মানি বা ফ্রান্সের মতো আমেরিকার সাথে তেল কয়লা প্রযুক্তি সহ অন্যান্য বিভিন্ন জিনিস ক্রয়ে চুক্তি করতে রাজি।
ভারত জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে মুক্ত বানিজ্য চুক্তি করতে আরও বেশি মনোযোগী হয়েছে। সম্প্রতি ভারত উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার ওমান ও বাহরাইনের সাথে মুক্ত বানিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের এই ৬টি দেশের সাথে ভারতের বানিজ্যিক সম্পর্ক প্রায় ৫ হাজার বছরের পুরনো। কিন্তু কখনোই এই বানিজ্যিক সম্পর্কে কোন আনুষ্ঠানিকতা ছিলো না। ফলে মুক্ত বানিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে প্রতিটি দেশ দ্বিপাক্ষিক বানিজ্যিক ক্ষেত্রে দায়বদ্ধতা খাদ্য ও জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত হবে। এই অঞ্চলে প্রায় ১কোটি ভারতীয় বসবাস এবং কাজ করে। আমেরিকা যেভাবে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে স্বার্থ আদায় করতে চায় এই ধরনের মুক্ত বাজার অর্থনীতির রাজত্ব কায়েম হলে আকাধিপত্যের রাজত্ব শেষ হবে।
এ ক্যটাগরির আরো খবর..