× Banner
সর্বশেষ
হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার

ডেস্ক

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সম্পাদিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সম্পাদিত হলো। ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ও ভারত চুক্তি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন— India–European Union Free Trade Agreement হলো ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি। এটা শুধু বাণিজ্য চুক্তি নয়, এটা ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান বদলে দেওয়ার এক মাইলফলক।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেয়েন(Ursula von der Leyen) ঘোষণা করেছেন, ভারত–ইইউ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে—যাকে তিনি আখ্যা দিয়েছেন “মাদার অব অল ডিলস”। এই চুক্তির মাধ্যমে প্রায় ২০০ কোটি মানুষের জন্য একটি বিশাল মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হলো, যেখানে উভয় পক্ষই সমানভাবে লাভবান হবে। ইউরোপ ও ভারতের মধ্যে পণ্য, পরিষেবা, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময়ের নতুন দরজা খুলে গেল।

ভন ডার লেয়েন স্পষ্ট করে বলেন, “এটা শুধু শুরু। আমরা আমাদের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করব।” অর্থাৎ বাণিজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিরক্ষা, প্রযুক্তি, সাপ্লাই চেইন ও ভূ-রাজনীতিতেও ভারত–ইইউ অংশীদারিত্ব নতুন উচ্চতায় যাবে।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারতের রপ্তানি, কর্মসংস্থান ও বৈশ্বিক প্রভাব বাড়াবে। একইসঙ্গে ইউরোপের জন্যও এটি একটি নির্ভরযোগ্য ও দ্রুত-বর্ধনশীল বাজারে প্রবেশের বড় সুযোগ।

ভারতের বাণিজ্য সচিব Rajesh Agrawal জানান, চুক্তিটি হচ্ছে ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী, যা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সংহতি আরও গভীর করবে। এর ফলে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

চুক্তির আইনি খুঁটিনাটি বা লিগ্যাল স্ক্রাবিং প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় ৫–৬ মাস। তার পরেই হবে আনুষ্ঠানিক স্বাক্ষর। সব কিছু ঠিক থাকলে, এই ঐতিহাসিক চুক্তি আগামী বছর কার্যকর হবে।

বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক বড় মাইলফলক এবং ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করবে।

এই যুগান্তকারী চুক্তির আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন(European Union) তাদের ৯৬.৭% ট্যারিফ লাইন খুলে দেবে, আর ভারত খুলবে ৯২.১% ট্যারিফ লাইন। এর ফলে ভারত ইউরোপীয় বাজারে পাবে অভূতপূর্ব মার্কেট অ্যাক্সেস, যেখানে ৯৯%-এরও বেশি ভারতীয় রপ্তানি পণ্যে কম শুল্কে প্রবেশের সুযোগ তৈরি হবে।

সরকারি হিসেব অনুযায়ী, এই চুক্তি ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ৬.৪ লক্ষ কোটি রুপির অর্থনৈতিক গতি আনবে— শিল্প, রপ্তানি, কর্মসংস্থান সব ক্ষেত্রেই বড় প্রভাব পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..