ভারতের আর্থিক ও কারিগরি সাহাজ্যে মেঘনা নদীর উপর তৈরি রেলসেতু

নিজস্ব প্রতিবেদকঃ- ভারতের আর্থিক এবং কারিগরি সাহায্যে বাংলাদেশের আশুগঞ্জ-ভৈরব মেঘনা নদীর ওপর তৈরি করা হল দ্বিতীয় রেল সেতু। এই সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলও শুরু হয়েছে। গত শুক্রবার বেলা ১১টা নাগাদ পরীক্ষা মূলক ভাবে ট্রেন চলাচল শুরু হয়। আগামী ৯ নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেল সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে বাংলাদেশের রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

ঐ দেশের রেল বিভাগ জানায়, ভারতের আর্থিক এবং কারিগরি সহায়তায়ে আশুগঞ্জ-ভৈরবের মেঘনা নদীর ওপর ৬২০ কোটি টাকা ব্যয়ে প্রায়ে ১ কিমি দীর্ঘ ডুয়েল গেজ রেলসেতু তৈরি করে বাংলাদেশ সরকার।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর সেতুটি তৈরির কাজ শুরু করে ‘ইরকন’ এবং ‘এফকন জেভি’ নামক দুটি ভারতীয় সংস্থা। সেতু নির্মাণের পর শুক্রবার সেতুটি দিয়ে ২০ কিলোমিটার গতিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেন পরীক্ষামূলক ভাবে চালানো হয়।

সেতুর প্রকল্প পরিচালক ‘আবদুল হাই’ বলেন, গত শুক্রবার পরীক্ষামূলক ভাবে দ্বিতীয় আশুগঞ্জ-ভৈরব রেলসেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর বাংলাদেশ-ভারতের দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রেল সেতুর উদ্বোধন করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।