× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ভারতকে হারিয়ে ২-১ সিরিজে এগিয়ে গেল দক্ষিন আফ্রিকা

admin
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

ওয়েব ডেস্ক: ভারতের রাজকোটে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে হেরে গেল ভারত। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়াসরা। ৫০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা তোলে ৭ উইকেটে ২৭০ রান।

কুইন্টন ডিকক ভারতকে সামনে পেলেই রানের পাহাড় গড়েন। এদিনও তার ব্যাতিক্রম হল না। ১১৮ বলে খেলে গেলেন ১০৩ রানের ঝকঝকে ইনিংস। ভারতের বিরুদ্ধে মাত্র সাতটি ইনিংস খেলেই চার-চারটে সেঞ্চুরি করে ফেললেন ডিকক। ফ্যাফ ডুপ্লেসিস করেন ৬০ রান। ওপেন করতে নেমে ডেভিড মিলারের অবদান ৪১ বলে ৩৩। এবি ডিভিলয়ার্স রান পাননি। মাত্র চার রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে যান।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৫২ রানের বেশি তুলতে পারেনি ভারত!হাতে চার উইকেট থেকেও ১৮ রানে ম্যাচ হারতে হচ্ছে এটা ধোনির দলের কাছে খুবই খারাপ বিজ্ঞাপন হয়ে থাকবে। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন রোহিত শর্মা (৬৫), বিরাট কোহলি (৭৭)। আগের ম্যাচের নায়ক মহেন্দ্র সিং ধোনি এদিন করেন ৪৭ রান। কিন্তু সুরেশ রায়নার খারাপ ফর্ম অব্যহত। এদিনও আউট হলেন (০) রানে! রাহানের অবদান মাত্র ৪। কেন হারল ভারত? ৩০ থেকে ৩৯ ওভারে ভারতের রানের গড় ছিল মাত্র ৩.৬০।
মর্নি মর্কেল একাই চার উইকেট নিয়ে চলে গেলেন। ম্যান অফ দ্য ম্যাচও তিনি ছাড়া আর কে হবেন। এদিনই ক্যাপ্টেন হিসেবে ৬৩১৩ রান করে সর্বকালের সেরার তালিকায় দু নম্বরে চলে এলেন ধোনি, সামনে শুধু পন্টিং।


এ ক্যটাগরির আরো খবর..