ভাইয়ের শত্রু ভাই, মাছের সাথে করেছে বর্বরতা

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল রাউৎনগর রায়পুর বনডাঙ্গা গ্রামের ফজর আলী ৮ এপ্রিল রাণীশংকৈল অনলাইন প্রেস ক্লাবে তার আপন বড় ভাই হোসেন আলীর বিরুদ্ধে মাছ মেরে ফেলার অভিযোগ করেছে।

অভিযোগ সুত্রমতে, আকিম উদ্দিন’র ছেলে হোসেন আলী রাতের আঁধারে তার আপন ছোট ভাই ফজর আলীর পুকুরে দানাদার কীটনাশক প্রয়োগ করে। এতে প্রায় ৮০ হাজার টাকার মাছ মারা যায়।

এ ব্যাপারে এলাকাবাসি জানায় দুই ভায়ের মধ্যে দির্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল। পারিবারিক জায়গা জমি নিয়ে দ্বন্দের সুত্রপাত ঘটে। ছোট ভাইয়ের ক্ষতি করার জন্য পুকুরে বিষ প্রয়োগ করে মাছের সাথে বর্বরতা চালিয়েছে বড় ভাই। এমন কেমন আপন বড় ভাই। মানুষ হয়ে মাছের সাথে বর্বরতা।
উল্লেখ্য, ফজর আলী বাদি হয়ে ২৮ মার্চ তার বড় ভাই হোসেন আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।