দেশে কোনো খাদ্য সংকট নেই। শেখ হাসিনা সরকার সকল ধরনের পণ্য দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই ভর্তুকি দিয়ে দেশের মানুষকে খাদ্য দিচ্ছে সরকার। বলেছেন মাদারীপুর-৩ আসনের সংদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রী কার্যনিবাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযাদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এম.পি।
আজ শুক্রবার (২২ এপ্রিল) রাতে মাদারীপুরের কালকিনিতে পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, রমজান উপলক্ষে সরকার দেশের প্রায় এক কোটি মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পন্য বিতরণ করেছে। আর এই টিসিবির পণ্যের মূল্য বাজারের মূল্যের চেয়ে কম হওয়ায় স্বাভাবিকভাবেই সকল পেশার মানুষ টিসিবির পণ্য কিনতে ভীড় করছে। কিন্তু এক শ্রেণির মানুষ সরকারের ভাবমূর্তিক্ষুণ্ন করতে এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা প্রদানের চেষ্টা করছে।
তিনি আরো বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সরকার এক কোটি তেত্রিশ হাজার চুয়ান্ন টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ লক্ষ ৩শত ৩০ মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দ দিয়েছে।
কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাদারীপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুকসহ অন্যান্যরা।



