× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ভক্তের কাছে গোবিন্দকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল আদালত

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে এক ভক্তের কাছে ক্ষমা চাইতে বললো ভারতের সুপ্রিম কোর্ট।

২০০৮ সালে ফিল্মিস্তান স্টুডিওতে সন্তোষ রায় নামে এক ভক্তকে থাপ্পড় মেরেছিলেন গোবিন্দ। সন্তোষ রায় পরে মামলা করেন গোবিন্দর বিরুদ্ধে। সেই মামলাতেই গোবিন্দকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলো দেশটির সর্বোচ্চ আদালত।

বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ এজলাসে সেই ঘটনার ভিডিও চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন।

আদালতের বিচারক গোবিন্দকে উদ্দেশ্যে করে বলেন, আপনি একজন বড় মাপের অভিনেতা। আপনি উদার মনের পরিচয় দিন। রিল লাইফে আপনি যা করেন তা রিয়েল লাইফে করা উচিত হয়নি। আমরা আপনার চলচ্চিত্র উপভোগ করি কিন্তু কাউকে থাপ্পড় মারলে সেটা মানা যায় না। ক্ষমা চেয়ে আদালতের বাইরেই বিষয়টির মীমাংসা করে নিন।

এই বিষয়ে মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, আমি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপির জন্য অপেক্ষা করছি।

গোবিন্দ আরও বলেন, সন্তোষ রায় আমার ভক্ত কি না এই বিষয়ে সন্দেহ আছে। একজন ভক্ত তারকার নামে চড়ের অভিযোগ আনতে পারে না। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি, তিনি এতদিন ধরে এই মামলাটি চালিয়ে যাচ্ছেন। হতে তার পেছনে রাজনৈতিক কোনো ইন্ধন রয়েছে।

সন্তোষ রায় ২০০৯ সালে গোবিন্দের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মুম্বাই হাইকোর্টে মামলা করেন। মামলাটি মুম্বাই কোর্ট খারিজ করে দিলে তিনি উচ্চ আদালতে আপিল করেন।

গোবিন্দ ভারতের বর্তমান বিরোধী দল কংগ্রেসের সাবেক সাংসদ ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..