× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

বড়াইগ্রামের গাব্রিয়েল কস্তাকে সমাজ ও মান্ডলিক কাজে অবদান রাখায় পোপের বিশেষ সম্মাননা

admin
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

সপ্তকা বিশ্বাস, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার গাব্রিয়েল কস্তা (৭১) কে সমাজ ও মান্ডলিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মযাজক ইতালীর রোম ক্যাথিড্রালের পোপ ফ্রান্সিস বিশেষ সম্মাননা প্রদান করেছেন। রবিবার (তারিখ ২৩ অক্টোবর ২০১৬) বনপাড়া ধর্মপল্লীর মিশন মাঠে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও পোপের এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে গাব্রিয়েল কস্তার হাতে তুলে দিবেন।

বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন নাটোর জেলা সেক্রেটারী জেমস ডি কস্তা জানান, গাব্রিয়েল কস্তা  আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারিতাসের রাজশাহী আঞ্চলিক পরিচালক, বনপাড়া সেন্ট যোশেফস স্কুল, সেন্ট পিটারস একাডেমী, বর্ণী সেন্ট লুইস স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বনপাড়া খ্রিষ্টান কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক ও মান্ডলিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু জানান, এর আগে বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী স্বর্গীয় প্রমোদ মানকিন এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন। এ বছর গাব্রিয়েল কস্তাকে এই সম্মাননা দেয়া হয়েছে যা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য একটি বিশেষ মর্যাদাপূর্ণ সম্মান।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী রাতে গাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী বীণা পিরিচ (৬৫) কে বনপাড়াস্থ নিজ বাড়িতে অজ্ঞাত দুর্বত্তরা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করে। দীর্ঘদিন রাজশাহী ও ঢাকায় চিকিৎসা গ্রহণের পর সম্প্রতি তারা উভয়ে নিজ বাড়িতে ফিরেছেন। তবে এই হামলার ঘটনায় পুলিশ জড়িতদের দীর্ঘদিনের চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..