× Banner
সর্বশেষ
চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বড়দিন উপলক্ষে বাংলাদেশের সেরা হোটেলগুলোতে বড়দিনের আয়োজন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব বড়দিন। বিশেষ এই দিনটি কেন্দ্র করে রাজধানীসহ চট্টগ্রামের বড় বড় হোটেলে চলে বিশেষ পার্টি, খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। রাজধানীর অভিজাত হোটেলগুলোতে বড়দিনের আয়োজন সম্পর্কে মিঃ রাজিব শর্মাকে সাহায্য করলেন মিঃ জন গোমেজ ও এ্যানি ডি কস্তা।

প্যান প্যাসিফিক সোনারগাঁও

বড়দিনে শিশুদের জন্য ক্রিসমাস পুল পার্টির বর্ণাঢ্য আয়োজন রয়েছে। যেখানে ম্যাজিক শো, পাপেট শো, নাচ, গান, ফেস পেইন্টিং, সান্তা ক্লজের উপহারসহ নানা আয়োজন থাকছে।

পার্টিতে অংশ নিতে জনপ্রতি এক হাজার টাকা করে খরচ হবে। এ ছাড়া ক্যাফে বাজার রেস্টুরেন্টে রয়েছে দুপুরের খাবার ও মজাদার বুফে ডিনারের আয়োজন।
যোগাযোগ : ০২-৯১২৮০০৮।

দ্য ওয়েস্টিন
গ্র্যান্ড বলরুমে ‘ক্রিসমাস ফিয়েস্তা-২’ নামের এই আয়োজনে রয়েছে পাপেট শো, ম্যাজিক, ফেস পেইন্টিং, বায়োস্কোপ, মিনি ট্রেন, চলচ্চিত্র প্রদর্শনী, রিং টস, র্যাফেল ড্রসহ আরো নানা আয়োজন। চলবে ২৫ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। হোটেলটির পিআর অ্যান্ড ইভেন্ট স্পেশালিস্ট সানজিদা ইসলাম জানালেন, ‘ক্রিসমাস ফিয়েস্তায় প্রতিটি শিশুর সঙ্গে একজন করে অভিভাবকের জন্য খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। অভিভাবক দুজন হলে খরচ পাঁচ হাজার টাকা। এ ছাড়া ক্রিসমাস স্পেশাল বুফে লাঞ্চ উপভোগ করতে পারবেন জনপ্রতি চার হাজার টাকা এবং স্পেশাল বুফে ডিনার পাঁচ হাজার টাকায়। ’

যোগাযোগ : ০১৭৯৬৭৭১২২১।

লা মেরিডিয়ান

২৫ ডিসেম্বর রুফটপ স্কাইলাইন ইনফিনিটি পুলের পাশে শিশুদের জন্য থাকছে বিশেষ পার্টি ও ‘ব্রাঞ্চ’ বুফে। চলবে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বাচ্চাদের বড়দিনের আয়োজন স্মরণীয় করে তুলতে পার্টিতে থাকবে জাদু প্রদর্শনী, ভেন্ট্রিলোকুইজম, বেলুন শো, ফেস পেইন্টিংসহ বড়দিনের বিশেষ গান ও সান্তা ভিজিট। যেখানে সান্তা উপস্থিত থাকবেন ব্যাগভর্তি আকর্ষণীয় উপহার নিয়ে। স্ন্যাক্স বুফেসহ পার্টিতে প্রতিজনের এন্ট্রি ফি দুই হাজার (++) টাকা এবং ব্রাঞ্চ বুফেতে এন্ট্রি ফি প্রতিজন তিন হাজার ৯০০ (++) টাকা। অতিথিরা ফ্যামিলি ব্রাঞ্চে পাবেন ২৫ শতাংশ ছাড় কিংবা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত (৩১ ডিসেম্বর ছাড়া) ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনারে ২৫ শতাংশ ছাড়। ’ যোগাযোগ : ০১৯৯০৯০০৯০০।

রিজেন্সি

বড়দিন বরণ করতে রিজেন্সির ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং নানা রঙের বাতি দিয়ে। হোটেলটির পাবলিক রিলেশন ম্যানেজার আরিফা আফরোজ জানালেন, ‘২৫ ডিসেম্বর রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইনে’ সকাল ১১টা থেকেই শুরু হবে বড়দিন বরণ করে নেওয়ার এক জাঁকজমকপূর্ণ আয়োজন। আরো থাকবে টয় ট্রেন, বাউন্সি, বল হাউস, জাদুসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। আর এই আনন্দ আরো একটু বাড়িয়ে দিতে নানা উপহার ও নতুন চমক নিয়ে হাজির হবেন সান্তা ক্লজ। ’ বড়দিনের পরের দিন থাকছে গ্র্যান্ডডিয়স এবং গ্রিল অন দ্য স্কাইলাইনে থাকছে লাঞ্চের বিশেষ আয়োজন। যোগাযোগ : ০১৭১৩৩৩২৬৬১।

আমারি ঢাকা

আমারি ঢাকা
বড়দিন উপলক্ষে টার্কিশ খাবারের বিশেষ আয়োজন করেছে হোটেল আমারি ঢাকা। ‘টার্কি স্পেশাল সেট ডিনার নামে এই সেট মেন্যুর মধ্যে এপিটাইজার, মেইনকোর্স, হরেক রকম স্যুপ এবং আকর্ষণীয় ডেজার্ট আইটেমসহ নানা কিছু থাকছে। এ ছাড়া আমারি ঢাকার স্পেশাল নর্ডিক কেক, ক্লাসিক ক্রিসমাস পুডিং ও পেস্ট্রি রয়েছে। ’ সেট মেন্যুটি উপভোগ করতে পারবেন জনপ্রতি দুই হাজার ৪৯৯++ টাকায়। যোগাযোগ : ০১৮৭৮৪২২২২২, ০১৮৭৮৪৯৯৯৯৯।

লং বিচ স্যুটস ঢাকা

বড়দিনের আয়োজনে থাকছে শিশুদের সঙ্গে সান্তা ক্লজের উপহার বিনিময়, স্পেশাল ক্রিসমাস কেক এবং মজাদার খাবারের সমারোহ। থাকছে হোটেলটির কোজি সিজলার রেস্টুরেন্টে স্পেশাল ক্রিসমাস বুফে ডিনার। ডিনারে থাকছে টার্কি, বিফ ওয়েলিংটন লাইভ কার্ভিং কর্নার, স্যান্ডউইচ, পিত্জা, স্ন্যাকস, সালাদ, পাস্তা, লাসানিয়া ও পানীয়। সীমিতসংখ্যক ব্যাংকের ক্রেডিট কার্ডধারীর জন্য রয়েছে একটি কিনলে আরেকটি ফ্রি সুবিধা। যোগাযোগ : ০১৭৫৫৫৫৭৯৪০।

দি পেনিনসুলা চিটাগং

বড়দিন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগং হোটেলও সেজেছে বর্ণিল সাজে। হোটেলটির মার্কেটিং ম্যানেজার সুনাইরা রহমান জানালেন, বড়দিনের দিন লেগুনা রেস্টুরেন্টে থাকবে টার্কি বুফে ডিনারের বিশেষ আয়োজন। জনপ্রতি ২৫০০ টাকায় উপভোগ করা যাবে এই ডিনার। ২৫ ডিসেম্বর সকালের মধ্যে বুকিং দিলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবেন।

যোগাযোগ : ০১৭৫৫৫৫৪৫৮২

র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ

বড়দিনে নানা আয়োজন থাকছে র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউতে। মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ জাফরিন খান জানালেন, ২৫ ডিসেম্বর হোটেলটির লবি পোর্টবার ডেলিতে প্রায় ২০ রকম ডেজার্ট আইটেম ও ১০ রকমের কুকিজ থাকছে আর এক্সচেঞ্জ রেস্টুরেন্টে থাকছে ক্রিসমাস স্পেশাল বুফে ডিনার। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বুফে ডিনারে জনপ্রতি ২৯৫০ টাকা খরচ হবে।

যোগাযোগ : ০১৭৭৭৭০১১৬৪


এ ক্যটাগরির আরো খবর..