× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

ব্রিটিশ পার্লামেন্ট অনুমতি দিয়েছে সিরিয়ায় বিমান হামলার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়ে একটি প্রস্তাব পাস করেছে ব্রিটেনের পার্লামেন্ট।

১০ ঘণ্টারও বেশি বিতর্কের পর বুধবার ৩৯৭-২২৩ ভোটে প্রস্তাবটি হাউস অব কমন্সে পাস হয়। লেবার পার্টির ৬৬ জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রস্তাবটি পাসের পরপরই চারটি টর্নেডো যুদ্ধবিমান সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটি থেকে উড়ে গেছে। তবে তাদের গন্তব্য জানা যায়নি। ইরাকে আইএসের ওপর হামলায় ব্যবহৃত আরো চারটি যুদ্ধবিমান সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

প্রস্তাবটি পাসের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ব্রিটেনে আইএসের হামলার জন্য অপেক্ষা না করে লড়াইটা আইএসের কাছে নিয়ে যাওয়াই ভালো হবে। প্রস্তাবটির পক্ষে অবস্থান নেওয়া এমপিরা জানিয়েছেন, ‘দেশের নিরাপত্তার জন্য তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’ তবে বিরোধীদের দাবি, ব্রিটেনের এই পদক্ষেপ হবে চরম ভুল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ‘কেবল সেনা হামলা সিরিয়ার জন্য কার্যকর ভূমিকা রাখবে না, দায়েশ (আইএস) থেকে আমাদের নিরাপদ রাখতে পারবে না। তবে বহুমুখী হামলা এ ক্ষেত্রে কার্যকর।’


এ ক্যটাগরির আরো খবর..