স্টাফ রিপোর্টার দুলাল পাল: ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নার গ্রামে ন্যাশনাল ব্রিকস্ ও একতা ব্রিকস্ ে৬/৭ বছরের শিশুদের দিয়ে তৈরি হচ্ছে ইট।
সরেজমিন ঘুঁড়ে দেখা যায় ন্যাশনাল ব্রিকস্ এ সাগর হোসেন নামে ৭ বছরের শিশু ইট তৈরিতে সহকারী হিসাবে কাজ করছে। একতা ব্রিকস্্ ঘুঁড়ে দেখা যায় একই স্থানে তাদের দুইটি ইট ভাঁটা রয়েছে। সেখানে সাতক্ষিরা জেলা হতে আগত আশরাফ সরদার ১০/১২ জন শিশু দিয়ে ইট তৈরিতে সহকারী হিসাবে কাজ করাচ্ছে। যাদের সকলের বয়সই ৫/৮ বছরের ভিতরে। এই সমস্থ শিশুদের প্রাইমারী স্কুলে লেখা-পড়া করার কথা থাকলে ও তারা তাদের বাবা-মায়ের সাথে ইট ভাঁটায় এসে সহকারী হিসাবে কাজ করছে।
এ ব্যপারে একতা ব্রিকস্ এর মালিক ,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান (সাহেদ) এর সাথে মোবাইলে আলাপ হলে তিনি জানান আমি এখনি খোঁজ নিচ্ছি।সে জানায় যে আমার এখানে কোন শিশু দিয়ে ইট তৈরিতে কাজ করতে দিবো না।




