সালথায় খামারীদের মাঝে গরু হৃষ্টপুষ্টকরণ সামগ্রী বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ দপ্তরের অধীনে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগভ গরু খামারীদের মাঝে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রানীসম্পদ দপ্তরে এ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মুশফিকুর রহীম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এক শত সুফলভোগী গরু খামারীর মাঝে ২ প্যাকেট করে ভিটামিন প্রিমিক্স পাউডার, একটি করে প্রশিক্ষণ বই, একটি করে হেল্থ কার্ড ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।