× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

admin
হালনাগাদ: বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল আটটা থেকে শুরু এই ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। এই তিন কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৩ জন। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ১৬, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ৮৪০ এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ৭১৭।

সরাইল ও আশুগঞ্জ এলাকা নিয়ে গঠিত এই আসনে ১২৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। স্থগিত ওই তিন কেন্দ্রে ভোটার রয়েছেন ১০ হাজার ৫৭৩ জন। আর প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯। এখনও দুই প্রার্থীর যে কারও বিজয়ী হওয়ার সুযোগ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান সেদিন এ আসনের ফল ঘোষণা স্থগিত করেন।

গত ৩০ ডিসেম্বর ভোট চলাকালে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। এরপরই এই তিন কেন্দ্রের ফলাফল স্থগিত করে ফের নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..