× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ব্রাজিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
brazil

ব্রাজিল সরকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর স্কুলে এ ধরনের ‘ভয়াবহ’ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে এমন ঘোষণা দেওয়া হলো।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ডি সিলভার বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো বলেন, ওয়েবসাইটগুলোকে স্কুলের বিরুদ্ধে হামলা বা সহিংসতার প্রচার বা সমর্থন করে এমন বিষয়বস্তু নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে হিংসাত্মকমূলক বিষয়বস্তু শেয়ার করা সকল ব্যবহারকারীর তথ্য পুলিশের কাছে পাঠাতে হবে এবং নতুন প্রোফাইল তৈরি করে সহিংসতামূলক বিষয়বস্তু শেয়ার করা ব্যবহারকারীদের নিষিদ্ধ করে তাদেরকে ব্লক করতে হবে।

গত বুধবার দক্ষিণ সান্তা ক্যাটারিনা রাজ্যে ব্লুমেনাউ শহরে একটি প্রি-স্কুলে এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হয়েছে। এদের বয়স ছিল চার থেকে সাত বছরের মধ্যে। এ হত্যাকান্ড দক্ষিণ আমেরিকার এ দেশকে হতবাক করেছে। সেখানে সোমবার ও মঙ্গলবার আরো দু’টি স্কুলে হামলা চালানো হয়। তবে ওই দুই হামলায় কেউ হতাহত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..