× Banner
সর্বশেষ
ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
ব্যারিস্টার ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক-উল হকের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

ঢাকা: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ খ্রি। দেশের খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী আজ এক শোক বার্তায় জানান, ব্যারিস্টার রফিক উল হক দেশের আইন অঙ্গনে একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। অকুতোভয় আইনজীবী হিসেবে তিনি আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তাঁর মূল্যবান পরামর্শ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে। আইন পেশায় তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি।
পরিবেশ মন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল হক আজ সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর


এ ক্যটাগরির আরো খবর..