মাদারীপুরের শিবচরে দ্রুতগামী ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাফিয়া বেগম (৫০) নামের এক নারীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গুরুতর আহত সাফিয়াকে জরুরী ভাবে চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সাফিয়া বেগম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পল্লী কুমেরপাড় গ্রামের আইয়ুব আলী মোল্লার স্ত্রী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফিয়া বেগম তার মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। শিবচর থেকে পাচ্চর বাসস্টান্ডের উদ্দেশ্যে ভ্যানে করে শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এই ঘটনায় সাফিয়া বেগমের পা বিছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সোলায়মান সুজন বলেন, ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে সাফিয়া নামের একজনের বিচ্ছিন্ন পাসহ আমাদের হাসপাতালে আসেন। এ সময় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রোগীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।
এ ক্যটাগরির আরো খবর..