× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

ব্যাংকের ঋণ জালিয়াতি ও পুঁজিবাজারে ধসে এপিজির উদ্বেগ

admin
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতি ও পুঁজিবাজারে ধস বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) বৈঠকে। এসব দুর্বলতা দূরীকরণ, দুর্নীতির কারণ উদঘাটন এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেয়ার সুপারিশ করা হয়েছে এই বৈঠকে। দুর্নীতি ও মানিলন্ডারিং প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের দুর্বলতা।

গত ৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ডিয়োগেও অনুষ্ঠিত এপিজির ১৯তম বার্ষিক বৈঠকে এসব কথা উল্লেখ করা হয় বলে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

ব্যাংকিং বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সভায় কিছু বিষয়ে উদ্বেগের পাশাপাশি বাংলাদেশে মানিলন্ডারিং, সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম এপিজির ৪১টি সদস্য রাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিকমানের হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রদত্ত রেটিং অনুযায়ী বাংলাদেশ ‘আইসিআরজি’(ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপ) প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা থেকে মুক্ত হয়েছে। এ ছাড়া টেকনিক্যাল কমপ্লাইন্সে বাংলাদেশের রেটিং উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সমকক্ষ বা তার চেয়েও বেশি। তবে বলা হয়েছে, দুর্নীতি কমাতে দেশটি উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারছে না। একই সাথে পুুঁজিবাজারে ধস ও সরকারি ব্যাংকের ঋণ জালিয়াতির কথা উল্লেখ করে এসবের কারণ উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে এই বৈঠকে।

জানা গেছে, এপিজির প্লেনারি সভার আগে আন্তর্জাতিকমান নির্ধারণী আন্তঃদেশীয় সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন ট্রাস্ক ফোর্সের (এফএটিএফ) ৪০টি সুপারিশের (টেকনিক্যাল কমপ্লাইন্স) বিপরীতে ১৪টি সুপারিশে পারশিয়ালি কমপ্লাইন্স (আংশিক বাস্তবায়ন), ২০টি সুপারিশ লারজলি কমপ্লাইন্স (অধিক সংখ্যাক বাস্তবায়ন) এবং ছয়টি সুপারিশ কমপ্লাইন্ট (পুরো বাস্তবায়ন) রেটিং প্রদান করা হয়। এই রেটিং উন্নত দেশের সমতুল্য এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের থেকেও ভালো হয়েছে বলে বিবেচিত হয়েছে।

এই রেটিংয়ে মডারেট রেটিং প্রাপ্ত ছয়টি আইওয়ের (ইমিডিয়েট আউটকাম) মধ্যে কমপক্ষে দুইটি আইওর রেটিং সাবস্ট্রেনশিয়াল পর্যায়ে উন্নত করা না গেলে বাংলাদেশ পুনরায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকা অর্থাৎ, আইসিআরজিতে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা ছিল। উপরন্তু যুক্তরাষ্ট্র, অস্ট্রোলিয়া, এএটিএফ, আইএমএফ এবং বিশ্বব্যাংক বাংলাদেশের চারটি আইওয়ের রেটিং অবনমনের সুপারিশ করে এপিজির প্লেনারি সভায় আলোচনার জন্য নির্ধারণ করায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা আরো বৃদ্ধি পায়।

তবে বাংলাদেশের প্রতিনিধিদের অনেক প্রচেষ্টার পর অনুমোদিত প্রতিবেদনে বাংলাদেশ তিনটি আইওতে ‘সাবস্ট্রেনশিয়াল’, চারটি আইওতে ‘মোডারেট’ এবং চারটি আইওতে ‘লো’ লেভেলের রেটিং প্রাপ্ত হয়। এর ফলে বাংলাদেশে মানিলন্ডারিং, সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকার্যক্রম এপিজি ও এর ৪১টি সদস্য রাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিকমানের হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে প্রদত্ত রেটিং অনুযায়ী বাংলাদেশ আইসিআরজি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার যে আশঙ্কা করা হয়েছিল সে ঝুঁকি আর নেই।

ব্যাংকিং বিভাগ সূত্র জানায়, এপিজির ১৮০ পৃষ্ঠার মিউচ্যুয়াল ইভ্যালুয়েশন রিপোর্টে বাংলাদেশের মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। কোন সংস্থার কোথায় দুর্বলতা রয়েছে তা যেমন আলোচনা করা হয়েছে তেমনি ওই সংস্থার সক্ষমতাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের যেমন প্রশংসা করা হয়েছে তেমনি দুর্নীতি ও মানিলন্ডারিং প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের দুর্বলতা ও সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সাথে প্রতিবেদনে পুঁজিবাজারে ধস, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের বিভিন্ন ঋণ জালিয়াতির কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লিখিত দুর্বলতাগুলো দূরীকরণে বিভিন্ন সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকিং বিভাগের এক কর্মকর্তা বলেছেন, দুর্নীতি ও মানিলন্ডারিং বিষয়ে এপিজির প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হলেও জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি, ওয়াকিং কমিটির মাধ্যমে নীতি প্রণয়নের সমন্বয়, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের উন্মুক্ত নীতি ও বিএফআইইউ কার্যক্রমের প্রশংসা করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..