× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী

ব্যাংকিংখাতে দক্ষতা বাড়াতে উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল প্রয়োগের পরামর্শঃ শিল্প সচিব

admin
হালনাগাদ: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

ব্যাংকিংখাতকে দেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে ভারপ্রাপ্ত শিল্প সচিব মোঃ আবদুল হালিম বলেছেন, এখাতে দক্ষতা বাড়াতে উৎপাদনশীলতা উন্নয়নের বিভিন্ন কৌশল প্রয়োগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ব্যাংকিংখাত যত দক্ষ হবে, তহবিলের পরিচালন ব্যয় তত কমে আসবে। এর ফলে বিনিয়োগ বাড়বে এবং শিল্পখাত চাঙ্গা হবে বলে তিনি মন্তব্য করেন।

আজ রাজধানীর মতিঝিলে অবস্থিত ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) সম্মেলন কক্ষে ‘ব্যাংকিংখাতে উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভারপ্রাপ্ত শিল্প সচিব এ মন্তব্য করেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এনপিও দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

এনপিও-এর পরিচালক এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

শিল্প সচিব বলেন, উৎপাদনশীলতা একটি ব্যাপক ধারণা এবং এটি বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব। এসডিজি লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে পৃথিবীর কোন ধরনের নেতিবাচক পরিবর্তন ছাড়াই টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে। এ বিবেচনায় ব্যাংক ও আর্থিক খাতে গুণগত পরিবর্তন আনতে হবে। বিশেষ করে, শিল্পখাতে পুঁজি প্রবাহ বাড়াতে ব্যাংকিংখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস জোরদার করতে হবে। এজন্য ব্যাংকারদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..