× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল-রিচার্জ কার্ড ছিনতাই

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে এক ব্যবসায়ী ব্যবসায়ী জয়দেব কুমার দাসকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাতে বাড়ি ফেরার জন্য মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করছিলেন ব্যবসায়ী জয়দেব কুমার দাস। এমন সময় আকস্মিকভাবে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁর দোকানে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল কোম্পানির রিচার্জ কার্ড নিয়ে যায়।

ব্যবসায়ী জয়দেব কুমারের দাবি, দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা, ১১টি মোবাইল ফোন সেট এবং ২০ হাজার টাকার বিভিন্ন মোবাইল কোম্পানির রিচার্জ কার্ড ছিনিয়ে নিয়ে গেছে।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক মাসুদ খান জানান, রিচার্জ ও বিকাশ ব্যবসায়ী জয়দেব কুমারকে কুপিয়ে আহত করে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছেন তাঁরা। গত রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..