মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ(বেনাপোল- যশোর): প্রাণঘাতি করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা মানতে কাজ হারিয়ে বেকার যশোরের শার্শার ডিহী ইউনিয়নের ১৭ টি গ্রামে ঘরবন্দী অসহায় দিনমজুরের মাঝে ব্যক্তিগত ত্রাণ বিতরণ করেছেন চেয়ারম্যান হোসেন আলী।
সোমবার(২০ এপ্রিল) সকাল ১১ টায় অসহায় ৫শ পরিবারের মাঝে এই ত্রাণ সহয়তা করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে চেয়ারম্যানের ত্রাণ বিতরণে সহযোগীতায় অংশ নেয় উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ স্থানীয় নেতা,কর্মী।
ইউপি চেয়ারম্যান হোসেন আলী বলেন, সরকারের পক্ষ্য থেকে যে ত্রাণ এসেছে তা প্রয়োজনের চেয়ে অপ্রতুল। এতে ঘরবন্দী দিন দিন দিন খাওয়া অসহায় মানুষগুলো বিপাকে পড়েছেন।
প্রধান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ব্যক্তিগত সামার্থ অনুযায়ী এসব পরিবারে এক সপ্তাহের চাল,ডালসহ খাদ্যদ্রব বিতরণ করা হয়েছে। দেশের চলমান দূর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত এ ত্রান বিতরণ অব্যহত থাকবে। সমাজের বিত্তশালীদেরকেও তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।



