মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মোল্যা পরিবারের কৃতি সন্তান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আড়পাড়া ইউনিয়নে শিক্ষা, বিধবা এবং অচল ভাতা প্রদান চালু করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় আড়পাড়া টোল ভিট সংলগ্ন তামান্না মেডিকেল হলে আড়পাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড প্রি ত ৩জন করে মোট ২৭ জনের মধ্যে জনপ্রতি মাসিক ২০০/- (দুইশত) টাকা করে শিক্ষা, বিধবা এবং অচল ভাতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এহিয়া হুসাইন, ডা. কবির হোসেন, মতিয়ার রহমান খান আকেব, মোল্যা মো: আবু সাঈদ প্রমূখ। এই ভাতা প্রদানে বিত্তবানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। তাছাড়া তিনি ঈদ, পূজা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি নিরবে সেবামূলক কাজ করে থাকেন। এটাই সর্বপ্রথম আড়পাড়া ইউনিয়নে শিক্ষা, বিধবা এবং অচল ভাতা চালু করা হলো।