ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন কর্মসংস্থান ব্যাংকের এসপিও ভীষ্মদেব বাড়ৈ

বিশেষ প্রতিবেদকঃ সরকারি চাকুরী করে দরিদ্রদের সহযোগিতায় দৃষ্ঠান্ত স্থাপন করলেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক, বরিশাল জেলা শাখার ব্যবস্থাপক(এসপিও) ভীষ্মদেব বাড়ৈ।

জানা যায় ভীষ্মদেব বাড়ৈ এবং তাঁর সহধর্মিনী চন্দনা বিশ্বাস এর দীর্ঘ দিনের ইচ্ছে সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করা।  এগিয়ে আসেন আরও কিছু ব্যক্তি সদানন্দ বিশ্বাস, বিজয় বিক্রম, সনজিৎ মন্ডল, ড. চিন্ময় হাওলাদার, প্রনব হাওলাদার এর সার্বিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান এবং দুঃস্থদের সাহায্যের জন্য প্রতিষ্ঠা করা হয় সংগঠন সোনারতরী।  ধীরে ধীরে একটা সংগঠনে রূপ নেয় সোনারতরী এডুকেশন এন্ড সোস্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন (স্টেসডু)।

সোনারতরীর পক্ষ থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ভীষ্মদেব বাড়ৈ এবং চন্দনা বিশ্বাস, বরিশাল জেলার উজিরপুর থানাধীন মাদ্রা গ্রামে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।