× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে: দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ এক শোকবার্তায় উপদেষ্টা প্রয়াত মহাথেরোর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রয়াত ড. জ্ঞানশ্রীর বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, তিনি সুদীর্ঘকাল মেধা, মনন, সৃজনশীলতা ও প্রজ্ঞার আলোয় বাংলাদেশি বৌদ্ধ সমাজকে উদ্ভাসিত করে গেছেন। তিনি বুদ্ধের বাণী প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার ও জনহিতকর কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক কার্যক্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম  মহানগরের একটি বেসরকারি হাসপাতালে  ড. জ্ঞানশ্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন।


এ ক্যটাগরির আরো খবর..