× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খাল খনন

admin
হালনাগাদ: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খাল খনন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বৃহত্তর খুলনা-যশোর ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খাল ও নালা খননের কাজ চলছে।

দীর্ঘদিন খালটি খনন না করায় ভরাট হয়ে পড়ায় পানি নিষ্কাশনে ব্যহত হচ্ছিল। অতি বৃষ্টিতে গ্রামের পানি খামারে পড়ে প্লাবিত হতো। এতে খামারের ফসল উৎপাদনে মারাত্মক ভাবে ব্যহত হচ্ছিল। খামারের খাল দিয়ে গদাইপুর ইউনিয়নের গোপালপুর, পুরাইকাটী, বৃত্তিগোপালপুর, হিতামপুর, মেলেকপুরাইকাটীসহ ৫/৬টি গ্রামের বৃষ্টির সময়ের পানি নিষ্কাশন হওয়ার একমাত্র ব্যবস্থা। খামারের খাল খনন হওয়ায় এলাকার পানি নিষ্কাশনের দ্রুত সমাধান যেমন হবে তেমনি খামারের উৎপাদনে আর কোন প্রভাব পড়বে না বলে খামার কর্তৃপক্ষ জানিয়েনে ।

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খালটি পলিপড়ে ভরাট হয়ে যাওয়ায় ফসল উৎপাদনে ব্যহত হচ্ছিল। তাছাড়াও অতি বৃষ্টির সময় গ্রামের পানি খামারে প্রবেশ করায় প্লাবিত হয়ে খামারের ফসল নষ্ট হচ্ছিল। খামারের পরিচালক কৃষিবিদ মোঃ হারুনের ঐকান্তিক প্রচেষ্টায় খামারের খালটির খনন কাজ বাস্তবায়িত হচ্ছে। যা শুধু বীজ উৎপাদন খামার না এলাকার পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা হবে।জানা গেছে, ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারে ২০ হাজার ঘনমিটার খাল ও নালা খননের জন্য ১৬ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। যা বৃহত্তর খুলনা-যশোর ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের অধিনে খাল খনন বাস্তবায়িত হচ্ছে।

খাল ৩০ ফুট চাওড়া ও ১০ ফুট গভির করে খনন করা হচ্ছে। খালের দুই পাশের বাঁধের মাঝে মাঝে আউটলেট পাইপ বসানো হবে পানি নিষ্কাশনের জন্য। খামারের খাল খননের সার্বিক তদারকি করছেন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন। তিনি জানান, খামারে যোগদানের পরে তিনি খাল খননের বিষয়টি নিয়ে খামারের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করেন। পরবর্তীতে খামারের উদ্ধর্তন কর্মকর্তা খামারটি পরিদর্শন করে খাল খননের ব্যবস্থা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..