× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

সাপাহারে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
সাপাহারে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৯ টায় সাপাহার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে উপজেলার জিরো পয়েন্ট নিউ মার্কেট কোডে ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি পোরশা সরকারী কলেজের প্রভাষক ও সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাটের সভাপতিত্বে উক্ত টর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

উক্ত ২৪ টিমের খেলা শুক্রবার রাত ৯ টা থেকে শুরু করে শনিবার ভোর ৫টায় শেষ হয়। শেষে এ টুর্ণামেন্টে চাম্পিয়ন হয় জয়পুর হাট দলের আরাফাত টিম এবং রানার্স আপ হয় নওগাঁ দলের তৌকির টিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,উপ-সহকারি প্রকৌশল(জনস্বাস্থ্য) প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী শাহ্ চৌধুরী , তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল,বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ সাহা প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..