স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন খেলার বাইরে থেকে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে উইকেটে সফল হলেও ব্যাটে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের বোলিং সেনশেসন মোস্তাফিজুর রহমান। অবশ্য তার ব্যাট বিশেষভাবে হাসার রেকর্ডও নেই।
ক্রাইস্টচার্চের আজকের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। টম লাথামের অনবদ্য ১৩৭ রানের সুবাদে তাদের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রান। তবে লাথামকে সাঁজঘরে ফিরান মোস্তাফিজই। এছাড়া তিনি নিয়েছেন প্রতিপক্ষের আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট। লাথামের পাশাপাশি ওপেনিংয়ের আরেক সদস্য মার্টিন গুপটিলও শিকার হয়েছেন মোস্তাফিজের।
বাংলাদেশ দলের হয়ে এছাড়া ৩টি উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা নিয়েছেন ২টি উইকেট।
ব্যাট হাতে খেলতে নেমে মোস্তাফিজুর রহমান প্রথম বলেই আউট হয়েছেন সাউদির বলে। ৯টি ওয়ান ডে ম্যাচে ৫ ইনিংস খেলে তার মোট সংগ্রহ ১৫ রান। সর্বোচ্চ সংগ্রহ এক ইনিংসে ৭ রান।
অপরদিকে ৯টি ওয়ানডে ম্যাচে ৯ ইনিংসে তার মোট উইকেট ২৬টি। সর্বোচ্চ উইকেট শিকার ৪৩ রানে ৬ উইকেট।




