গৌরনদীতে বোমা তৈরির সময় বিস্ফোরনে আহত হারুন

গৌরনদী প্রতিনিধি: পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরিfireর সময় বিস্ফোরনে আহত হারুন নামের এক ব্যক্তি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ  শনিবার বিকেলে একজনকে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত মধ্যরাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল ফারিহা পার্ক সংলগ্ন এলাকায়।

গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন জানান, রাত সাড়ে বারোটার দিকে ফারিহা পার্কের পশ্চিম পাশের একটি পরিত্যক্ত বাড়িতে বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারেন, কতিপয় দুস্কৃতকারী পরিত্যক্ত ওই বাড়িতে বসে বোমা তৈরির কাজ করছিলো।

এসময় বোমা বিস্ফোরনে স্থানীয় হারুন হাওলাদার নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই তাকে (হারুন) অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ধারনা করা হচ্ছে অতিগোপনে আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাসিন্দা এক পুরুষকে আটক করে থানায় আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।