× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

উন্নয়নের স্বার্থে সাজেদা চৌধুরীকে নৌকায় ভোট দিন -সাজিদ আকবর চৌধুরী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী বলেছেন, শেখ হাসিনা’র সরকার, উন্নয়নের সরকার।

উন্নয়নের স্বার্থে সৈয়দা সাজেদা চৌধুরীকে আবার নৌকা মার্কায় ভোট দিন। নৌকার বিজয় হলে এ অঞ্চল গ্রাম থেকে শহরে রুপান্তিত হবে ইনশাল্লাহ।
শুক্রবার বিকাল ৩টায় ফরিদপুর-২, আসনের সালথা উপজেলার রামকান্তপুর মিতালী বিদ্যা নিকেতন মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাজিদ আকবর চৌধুরী এ কথা বলেন।

রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহিদ মাতুব্বারের সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী লিটু, আওয়ামী লীগ মহিলা নেত্রী সৈয়দা আলেয়া আজাদ, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মানিক মাতুব্বার, কাসেম তালুকদার, আব্দুল হক তালুকদার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ^াস প্রমূখ।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হকের সঞ্চালনায় এসময় যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বশির আহম্মেদ বাদশা, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ইমদাদুল হক নাইচ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন বতু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মোল্যাসহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কামাল বিশ^াসের নেতৃত্বে বিশাল একটি মিছিল জনসভাকে সাফল্য মন্ডিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..