× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

বোদায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চড়ের বোদায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা বিকেলে বোদা মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় বোদা পৌরসভার নগরকুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

বঙ্গমাতা গোল্ড কাপ খেলায় বোদা সদর ইউনিয়নের তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ গোলে মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে চাম্পিয়ান ও রানার বিদ্যালয়ের হাতে পুরষ্কার তুলেদেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ ভুঞা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..