× Banner
সর্বশেষ
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

বোদায় একুশ স্মৃতি পাঠাগারের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন ও একুশের স্মৃতিকে ধারণ করে বোদায় ‘একুশ স্মৃতি পাঠাগার’ নামের একটি নতুন পাঠাগারের উদ্বোধন কর হয়েছে।  গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টা ৩০মিনিটে সম্মিলিত মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন এ অঞ্চলের আমন্ত্রিত বিশিষ্টজন অতিথিরা।

পঞ্চগড়ের বোদা পৌর শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় স্থাপিত সৃষ্টি-সেবামুখী সংগঠন “স্পন্দন” এর পরিচালনায় সৃজন ও মননশীল কিছু ব্যক্তিদের সহযোগিতায় এটি নির্মাণ করা হয়েছে। সম্মিলিত উদ্বোধনের আগে এলাকার বিশিষ্ট বরেণ্যজন ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গিরিন্দ্র নাথ সরকার, পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, কবি সাহিত্যক সহ, অধ্যাপক প্রবীর চন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, প্রধান শিক্ষক জামিউল হক, রবিউল আলম সাবুল, হোসনে আরা বেগম, কামরুজ্জামান রুবেল, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড তরিকুল আলম, এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, এমরান আল-আমিন, শামীম চৌধুরী, উপাধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম, স্পন্দন এর সদস্য ও সহকারী অধ্যাপক মনিশংকার দাস গুপ্ত, স্পন্দন এর সভাপতি শেখ আবুল হোসেন শীলন প্রমুখ। এ সময় শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..