স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও বৈষম্য দূর হয় নাই -জিএম কাদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও বৈষম্য দূর হয় নাই -জিএম কাদের

আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু যে উদ্দেশ্যে আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদের প্রত্যাশা কী আমরা পূরণ করতে পেরেছি? কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে আমরা কী দেখছি, পশ্চিম পাকিস্তানি কায়দায় বৈষম্য কি শেষ হয়েছে? আমাদের দেশের বৈষম্য দূর হয় নাই।” দলীয় বিবেচনায় ব্যবসা ও চাকরির সুযোগ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ শনিবার ঢাকার জুরাইন রেল গেটে মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তিতে দলের এক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সেখান থেকে শোভাযাত্রা করে যাত্রাবাড়ি পর্যন্ত যায় জাতীয় পার্টি।

তিনি বলেন, “ধনী ও দরিদ্র্যের মধ্যে বৈষম্য হচ্ছে। এক শ্রেণির মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় তৈরি করছে। আর এই দেশে দরিদ্র্য মানুষ না খেয়ে থাকে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে। বিদ্যুৎ গ্যাস, পানির বিল বাড়ানো হচ্ছে। কাজেই স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, তার সুফল আমরা পাইনি।”

সমাবেশে জি এম কাদের বলেন, নির্বাচনে অংশ নিতে গিয়েও জাতীয় পার্টি বিভিন্ন বাধার মুখ পড়ছে বলে অভিযোগ করেছেন জি এম কাদের। তিনি বলেন, আমরা নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। কিন্তু আমাদের প্রার্থীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে।

সিরাজগঞ্জে আমাদের প্রার্থীকে মারধর করে তার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা খবর পেয়েছি, আমাদের একজন প্রার্থীকে চাপ প্রয়োগ করা হয়েছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।