× Banner
সর্বশেষ
ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার

বৈধ পথে রেমিটেন্স বাড়ানোই প্রধানমন্ত্রীর ২ শতাংশ প্রণোদনার মূল লক্ষ্য -অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

রেমিটেন্স প্রেরণকারীরা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। বৈধ পথে রেমিটেন্স প্রবাহ আরো বাড়ানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ শতাংশ প্রণোদনার মূল লক্ষ্য। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে গত ২৪ অক্টোবর আয়োজিত ‘Incentivizing Remittances from the UK: Milestone Initiatives of Prime Minister Sheikh Hasina’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০টি’রও বেশি রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয়ে অর্থমন্ত্রীর সাথে মতবিনিময় করেন।

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। রেমিটেন্সের ওপর এ প্রণোদনা জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশে সরাসরি বিনিয়োগ বা এফডিআই ও বিদেশি সহায়তা বাড়ছে। শতকরা হিসাবে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ডুয়িং বিজনেস সূচক-২০২০ এ বাংলাদেশের উন্নতি হয়েছে, এবার
বাংলাদেশ আট ধাপ এগিয়েছে।

আলোচনা অনুষ্ঠানে রেমিটেন্স হাউজের প্রতিনিধিরা অংশ নিয়ে প্রবাস- আয়ের ওপর প্রণোদনা দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এই প্রণোদনার জন্য বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের পরিমাণ বাড়বে। তারা এক্ষেত্রে সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রচার-প্রচারণা জোরদার করার পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..