× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ২৮ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাইলফলক স্পর্শ করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল(বুধবার) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। আজকের হিসেব এখনো আসেনি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানির ধারা অব্যাহত থাকায় এই রিজার্ভ  হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। যা দেশের ইতিহাসে এবারই প্রথম।

ব্যাংক সূত্রে আরো জানা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে দেশে ১৮ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। আর রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, গত জানুয়ারিতে রপ্তানিতে আয় হয়েছে ২৫ হাজার ৪৮৫ কোটি ৪ লাখ টাকা। যা পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।


এ ক্যটাগরির আরো খবর..