× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

বৈঠকে বসছেন ২০ দলের মহাসচিব

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: পৌর নির্বাচনে জোটগতভাবে প্রচারণায় অংশ নিতে শনিবার সকালে বৈঠকে বসছেন ২০ দলের মহাসচিবরা। সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠক ডেকেছেন। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ সেলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রতীক ও মনোনয়নে প্রথমবার স্থানীয় সরকারের পৌর নির্বাচনে বিএনপি জোটগতভাবে অংশ নেবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। ওই সময় তিনি বলেছিলেন, ‘দলীয় প্রতীকে পৌর নির্বাচন হলেও আমরা জোটগতভাবে এই নির্বাচনে মাঠে নামবো।’

জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দলটি বেশ কিছু পৌরসভায় স্বতন্ত্র নির্বাচন করছে। তবে বিভিন্ন স্থানে জোটের পক্ষ থেকে জামায়াতের প্রার্থীদের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে। এসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..