× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

বেসামরিক গেজেটধারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জামুকার অনুমোদন ব্যতীত বেসামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

আজ ০৯ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৯২ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের মুক্তিযোদ্ধার সঠিকতার স্বপক্ষে কাগজপত্র দাখিল করেন। কমিটিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক ধামইরহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা একে এম বদিউজ্জামান যাচাই-বাছাই কমিটির সভাপতি মনোনীত হন।

কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘ধামইরহাট উপজেলায় জামুকার অনুমোদন ব্যতীত বে-সামরিক গেজেটধারী ৯২ জন বীর মুক্তিযোদ্ধাদের ভারতীয় প্রশিক্ষণ সনদপত্র অস্ত্র জমার রশিদ ও যুদ্ধকালীন সহযোদ্ধাদের স্বাক্ষ্য গ্রহণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই কার্যক্রমে কমিটির অন্যান্য সদস্য বীর মুক্তিযোদ্ধা ছবিনাথ সিংহ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সহযোগিতা করেন।

এ সময় বিভিন্ন মুক্তিযোদ্ধা, থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৬ ফেব্রæয়ারী দুপুর ২ টায় জামুকার অনুমোদন ব্যতীত বেসামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে ৩ কার্যদিবসে সুষ্ঠু পরিবেশে যাচাই-বাছাই সম্পন্ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..