× Banner

‘বের করে দেয়ার অভিযোগ সঠিক নয়’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

রংপুর প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন কন্ট্রোল রুম থেকে কেন্দ্র গুলো পর্যবেক্ষণ ও ইভিএম ব্যবহৃত কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা জানান তিনি।

সকাল থেকে ভোটারদের কাছ থেকে তথ্য নিয়েছেন জানিয়ে সিইসি বলেন, ভোটাররা কোনো ধরনের অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে। ভোটদানে বাধা দেওয়ার কোনো অভিযোগ আসেনি।রংপুরের যে কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোটগ্রহণ চলছে তাঁদের সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে বলেও জানান সিইসি। বলেন, তাঁরা সতর্কতার সঙ্গে ইভিএম ব্যবহারের চিন্তা করেছিলেন। এখন পর্যন্ত কোনো বিচ্যুতি হয়নি। ইভিএম ব্যবহারকারী ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

ইভিএম ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোথাও কোথাও ইভিএম ব্যবহার হবে। তবে আগামী জাতীয় নির্বাচনে সম্ভব হবে না।


এ ক্যটাগরির আরো খবর..