বেনা‌পোল সীমা‌ন্তে হু‌ন্ডির টাকাসহ আটক ১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল প্রতিনিধি : বেনা‌পোল সীমান্ত থে‌কে বাংলাদেশী সাড়ে ১৫ লাখ হুন্ডির টাকাসহ সাদেক (২১) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার সকালে বেনাপোল পৌর এলাকার সাদীপুর সীমান্ত থেকে তা‌কে আটক ক‌রে বি‌জি‌বি সদস্যরা। আটক সাদেক বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মিজানুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে জানা যায়, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে  ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে এক হুন্ডি ব্যবসায়ী বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাদেককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে বিশেষ ভাবে লুকায়িত সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে সাদেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তি‌নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।