বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

স্বাস্থ্যখাতে স্বল্প সুদে ঋণ প্রদানে আগ্রহী অস্ট্রিয়া

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে অস্ট্রিয়া। সেদেশের সরকার বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানে আগ্রহী। পাশাপাশি সেখানকার বেসরকারি বিনিয়োগকারীরাও এখানে বেসরকারি খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে।

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে অস্ট্রিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দলসহ সাক্ষাৎ করতে এসে সেদেশের রাষ্ট্রদূত ব্রিজিট ওপিনজার ওয়ালশোফার (Brigitte Oppinger Walchshofer) একথা জানান।

অস্ট্রিয়ার প্রতিনিধিদল বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য, ক্যান্সার, নাক-কান-গলা বিভাগসহ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগ করার আগ্রহের কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশে হাসপাতাল উন্নয়নে সুখ্যাতি অর্জন করা অস্ট্রিয়ার এএমই (AME) কোম্পানীসহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদল এসময় উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ গত কয়েক বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমাদের এই অর্জন বিশ^ নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে। তিনি অস্ট্রিয়ার স্বাস্থ্যসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নকে আরো ত্বরান্বিত করার আগ্রহ ব্যক্ত করেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।