বেনাপোল ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ সাদেক (২৫) ও ওমর আলী (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) সকালে বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক সাদেক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের ওসমান আলীর ছেলে এবং ওমর একই গ্রামের মোহর আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদে জানা যায়, দুইজন মাদক ব্যবসায়ী ভারত থেকে গাঁজার একটি চালান এনে রঘুনাথপুর গ্রামের  একটি মেহগনি বাগানে অবস্থান করছে ।
এমন সময় সেখানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ সাদেক ও ওমরকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।