× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের বিশাল র‍্যালিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের বিশাল র‍্যালিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ  ১১তম প্রধামন্ত্রী হওয়ায় এবং যশোর-৩  আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)-কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর পক্ষ থেকে জনাব তারেক রহমান-কে প্রাণঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৮ই ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৫ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা রেলি বের করা হয়।
রেলিটি শান্তিপূর্ণ ভাবে বেনাপোল স্থলবন্দর থেকে শুরু করে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক ও  স্থলবন্দর এলাকা ঘুরে  হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নে এসে শেষ হয়।
র‍্যালি শেষে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তার বক্তব্যে বলেন,গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি,টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে,দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন সরকারের সফলতা কামনা এবং প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদের দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর  ভারপ্রাপ্ত  সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী,৮৯১ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন হোসেন,সহ সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর
 সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..