× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ সতর্কতা জারি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
বিশেষ সতর্কতা জারি

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) বিকেল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে করে এ বিস্ফোরক দ্রব্যের চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা যায়, পণ্যগুলো বিপজ্জনক শ্রেণিভুক্ত হওয়ায় বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে এত বিপজ্জনক পণ্য বেনাপোল স্থলবন্দরের মতো জনবহুল এলাকায় রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও জরুরি সাড়াদান প্রস্তুতি কতটা কার্যকর-তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে-মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খনন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক আমদানি করা হচ্ছে।
বেনাপোল স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের আমদানিতে ভারতের ১৯৪ ও ১৯৬ শ্রীপুরার সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড থেকে দ্বিতীয় ধাপে মোট ১২৫ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ৯০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। আমদানিকৃত পণ্যচালানটির এল/সি নম্বর ০০১২২৫০১০১২০ (তারিখ: ১৫-১০-২০২৫)। যার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট ও ট্রাক রিসিপ্ট নম্বর যথাক্রমে এসএসএসসিপিএল/ এক্সপোর্ট/০০৪ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন জানিয়েছেন আমদানিকৃত বিস্ফোরক পণ্যচালানটি ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। পণ্যচালানটি বিপজ্জনক হওয়ায় এর নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..