মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রমে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২০ জুলাই) দুপুরে সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, সাদিপুর গ্রামের নূর ইসলামের ছেলে বাবলু হোসেন (৩৩) ও শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের কিনু সরদারের ছেলে কবির হোসেন (৩৬)।
৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ কবির হোসেন ও বাবুল কে আটক করা হয়। এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



