× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

মাগুরায় কণ্ঠবীথির ১৮ বছর পূতি উদযাপন

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথির ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় মাগুরায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা। স্থানীয় নোমানী ময়দান শহীদ বেদী মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: আহকাম উল্লাহসহ দেশবরেণ্য আবৃত্তিশিল্পীরা।
সুকান্ত ভট্টাচায্যের্র আঠারো বছর কবিতাটির বৃন্দ পরিবেশনার মাধ্যমে শুরু হয় আবৃত্তি অনুষ্ঠান। একে একে আবুত্তি পরিবেশন করে কণ্ঠবীথি সাধারণ ও শিশু বিভাগের সদস্যরা। শেষ পর্বে ছিল আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা।

এ পর্বে আবৃত্তি পরিবেশন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ, রফিকুল ইসলাম ও মাসকুর এ সাত্তার কল্লোল। বিপুল সংখ্যক দর্শক তাদের মনোমুগ্ধকর আবৃত্তি উপভোগ করেন। শেষে ১৮টি ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূনর্মিলনী, শোভাযাত্রাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..