বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শনিবার দুপুরে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহিদুজ্জামান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটক সহিদ বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকার রাজগঞ্জ গ্রামের আবু বকরের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহিদুজ্জামানকে আটক করে। আটককৃত সহিদুজ্জামানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।