× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে ৪টি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র বিক্রেতা আটক

admin
হালনাগাদ: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
বেনাপোল সীমান্তে ৪টি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪টি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের র্য্যাব সদস্যরা।
বুধবার দুপুর দেড় টায় যশোর র্যাব ৬ এর সদস্যরা গণমাধ্যম কর্মীদের প্রেসলিষ্ট দিয়ে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকা থেকে র্যাব সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন,  বেনা‌পোলের  পু‌টখালী গ্রামের আব্দুল ম‌মিনের ছে‌লে  আ‌জিজুর রহমান ও একই এলাকার আব্দুল কা‌দে‌রের ছে‌লে আব্দুল্লাহ।
র‌্যাব -৬ এর পরিচালক লেঃ ক‌র্ণেল মুহাম্মাদ আলম জানান,তাদের কাছে গোপন সংবাদ আসে নৈরাজ‌্য ও বিশৃঙ্খলা সৃ‌ষ্টির জন‌্য কয়েকজন যুবক অস্ত্র বহন কর‌ছে। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোলের দিঘিরপাড় এলাকা থেকে দুই যুবককে ধরে। পরে তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে  অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে। জিজ্ঞাসা‌বাদে তারা গুরুত্বপূর্ণ তথ‌্য দিয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..