× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বেনাপোল সীমান্তে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ  যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ইশারত(৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২৯ জুলাই) সকাল ১১ টায় বেনাপোল পোর্টথানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
সে বেনাপোল পোর্টথানার ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।
পুলিশ জানায়, বিজিবি সদস্যদের কাছ থেকে তারা খবর পায়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের ভারতীয় ইছামতি নদীতে একটি মরাদেহ ভাসছে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগীতায় তার লাশ উদ্ধার করে।
বেনাপোল পোর্টথনা পুলিশের উপপরিদর্শক(এসআই) নাসির উদ্দীন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছেনা। তার পরেও ভালভাবে পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় একটি সুত্রে জানায়, ইশারত সহ কয়েকজন অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছিল। এসময় বিএসএফের ধাওয়া খেয়ে সে নদীতে পড়ে যায়। বিষয়টি তার পরিবার জানতো। গত দুই দিন ধরে পরিবারের লোকজন ইছামতি নদীতে ঘটনা স্থলে তাকে খোজাখুজি করার চেষ্টা করে আসছিল। এছাড়া  পুলিশ জানায় তার শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। কিন্তু তার নাক,মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..