বেনাপোল সিমান্তে থেকে ২৩ পিস সোনার বার জব্দ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২৩টি সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৬ মে) বিকেল ৩টার দিকে এ চালানটি জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক  জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে সোনার একটি চালান পাচার হবে। পরে বিজিবির সদস্যরা অভিযান চালালে চোরাকারবারীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুই কেজি ৬৮০ গ্রাম ওজনের ২৩টি সোনা বার পাওয়া যায়। জব্দ হওয়া সোনার আনুমানিক সিজার মূল্য প্রায় এক কোটি টাকা বলেও জানায় বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।