যশোর মুক্তেশ্বরী ক্রিকেট দলকে হারিয়ে ঝিকরগাছা ক্রিকেট একাডেমী বিজয়ী

আরাফাত কল্লোল,ভ্রাম্যমান প্রতিনিধি ॥ যশোর মুক্তেশ্বরী  ক্রিকেট দলকে হারিয়ে ঝিকরগাছা ক্রিকেট একাডেমী ২৩০ রানে  বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। ।

গতকাল ঝিকরগাছা বি এম হাইুস্কুল মাঠে জাঁকজমকপূর্ণ্য ও আকর্ষণীয় এই খেলার আয়োজক ঝিকরগাছা  ক্রিকেট একাডেমী ও যশোর মুক্তেশ্বরী  ক্রিকেট দলের মধ্যেকার   অনুর্দ্ধ-১৪  দলের এই  প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় টর্সে  জিতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর সব ৬ উইকেট হারিয়ে ৩৬৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন  ওহী ১৬২ , ক্ষুদে মানিক ৪০ ও রাকিব ৩৫  রান করেন এবং ইমন ৪ ও রাকিব ৩ উইকেট সংগ্রহ করেন ।

জবাবে ব্যাট করতে যশোর মুক্তেশ্বরী  ক্রিকেট দল সব কয়টি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেন।  প্রীতি ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন তানভীর অমি ও আমিন হোসেন ।

স্কোররের দায়িত্ব পালণ করেন সানিদ ও মাসুদ। প্রীতি ম্যাচে  ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর অনুর্দ্ধ-১৪দল  বিজয়ী হওয়ায় দলকে অভিনন্দন জানিয়েছেন একাডেমীর সভাপতি শেখ এমামুল হাবিব বুলু, সহসভাপতি ডাক্তার শওকত হায়দার, রবিউল ইসলাম, হাসানুর রহমান হাসান, আব্দুর রশিদ,শেখ জাকারিয়া হাবিব শৈমেন, শাহারিয়া হাবিব কৌশিক, তৌফিকুর রহমান আলো, কামারুজ্জামান কামাল, ইসরাফিল হোসেন বাচ্চু, সজীব  হোসেন, গোলাম হোসেন ফারুক আহম্মেদ, হাদিউজ্জামান মিন্টু, প্রিন্স  প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।