× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের ছুটির কারণে বুধবার (২৫ ডিসেম্বর) বেনাপোল বন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বড়দিনের ছুটির কারণে আজ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এই পথে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।
এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় বন্দরের দুই পাশেই প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, মাছ ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..