× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে চাঁদার অভিযোগে ৪০ আনসার সদস্যকে বদলী

ACP
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা,বাজির আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তি মুলক বদলী করা হয়েছে।

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলী হলেও পরবর্তীতে অনান্যদেরও বদলী করা হবে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে আনসারের উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অনত্র বদলী করা হয়।

বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন,আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ১০ টাকা আদায় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়।

জানা যায়, বন্দরে আমদানি,রফতানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থ্যা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিসের নাম করে ট্রাক প্রতি তারা ১০ থেকে ২০ টাকা নেয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থ্যার নামে।

ঘুস নেওয়ার ছবি বিভিন্ন গনমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়। এছাড়া দূ্র্বল নিরাপত্তার কারনে বন্দরে মধ্যে মাদক কারবার নিয়েও রিপোর্ট প্রকাশ হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যে কোন সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তি মুলক ব্যবস্থা গ্রহন হতে পারে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..